ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী কায়দায় ভোটের মাঠে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ছবি: সংগৃহীত

জামায়াত ও শিবির আওয়ামী লীগের মতো একই কায়দায় ভোটের মাঠে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণায় সময় এই অভিযোগ করেন তিনি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, জামায়াত-শিবির আওয়ামী লীগের মতো একই স্টাইলে ভোটের মাঠে উসকানি দিচ্ছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার হাত থেকে নেতাকর্মীকে নির্দেশনা দিয়ে রেখেছি।

আরও পড়ুন

ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে, তবে অনেক বেশি লাগলে সেটি সন্দেহজনক বলে মন্তব্য করেন ধানের শীষের এই প্রার্থী।
তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রশাসন এবং নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখতে না পারলে চব্বিশের গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে। আর দেশ রসাতলে যাবে।

নির্বাচনি ইশতেহার নিয়ে যুক্তিতর্কের উদ্দেশ্যে তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টের ব্যাপারে খোকন বলেন, এগুলোর কোনো প্রয়োজনীয়তা আমি দেখি না। জনগণ কাকে ভোট দেবে সে সিদ্ধান্ত জনগণই নেবে। তবে দলের চেয়ারম্যান তারেক রহমান যৌক্তিক মনে করলে বিতর্কে অংশ নিতে পারেন।

এ সময় বিএনপির এই প্রার্থী ব্যারিস্টার খোকন বলেন, আমার নির্বাচনি এলাকায় ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রে প্রতিপক্ষ ঝামেলা সৃষ্টি করতে পারে। সেগুলো আইনিভাবেই আমরা মোকাবিলা করবো।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দিলেন আওয়ামী লীগ কর্মী
সালিশ শেষে বাড়ি ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...
রিসোর্ট থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা গ্রেপ্তার 
ছাত্রলীগ নেতা ছেলেকে দেখতে থানায় গিয়ে আ.লীগ নেতা বাবাও গ্রেপ্তার