ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে: ডা. শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান। ছবি: আরটিভি

বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

জনসভা শুরুতেই ডা. শফিকুর রহমান বলেন, যারা বুক চিতিয়ে দেশকে নতুন উদ্যমে এগিয়ে নিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের দল ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর প্রথমবারের মতো জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন ডা. শফিকুর রহমান। হেলিকপ্টারযোগে কুলাউড়া পৌঁছালে স্থানীয় নেতা ও স্বজনরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

তিনি স্থানীয় উন্নয়ন, সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা এবং প্রবাসী ও স্থানীয় জনগণের কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে বক্তৃতা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, চা শ্রমিক ভাই-বোনেরা সঠিক মজুরি পান না, মানবেতর জীবনযাপন করেন, সন্তানরা শিক্ষা-চিকিৎসা পায় না। আমরা তাদের জীবনমান উন্নয়নে কাজ করবো, ইনশাআল্লাহ।

ডা. শফিকুর রহমান বলেন, যেখানে নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় এই বাংলাদেশ সবার বাংলাদেশ নয়, এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। এই বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। যে বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে শুধু চেহারা পাল্টে যাবে।

এ সময় তিনি আরও বলেন, দফায় দফায় আপনারা বহু দলকে বহু নেতাকে সুযোগ দিয়েছেন, পরীক্ষা করেছেন। একটাবার আমাদের সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি বে-ইনসাফ করব না।

তিনি আরও বলেন, বিমানে লোকসান ও দুর্নীতি বন্ধে জামায়াত বিশেষ গুরুত্ব দেবে। আমাদের লক্ষ্য একটি চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া। ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে একটি সমান সুযোগের দেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না।

আরও পড়ুন

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি আসন্ন ভোট এবং গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। যুবকরাই ২৪-এর আগস্টে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, কুলাউড়া থেকে নির্বাচিত হলে ছায়া এমপি হিসেবে নিজেও প্রার্থীর পাশে থাকবেন, ফলে এলাকার মানুষ দুজন প্রতিনিধি পাবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক, শ্রমিক, শিশু, বৃদ্ধ, নারী, সবার জন্য আইন সমানভাবে কার্যকর হবে। ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ হবে আমাদের লক্ষ্য।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
‘হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান