ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার এক কাতল ৪৬ হাজার টাকায় বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলে ওসমান কাজী ও জামাল কাজীর জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ৪৬ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়া ফেরীঘাটের উজানে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

জেলেরা জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতের দিকে সঙ্গীদের নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর ফেরীঘাট এলাকায় মাছ ধরতে যাই, রাতে নদীতে জাল ফেলে বসে থাকি। কিন্ত জালে কোনো মাছ ধরা পড়ে না। পরে আজ ভোরের দিকে হঠাৎ জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে, পরে জালটি নদী থেকে আমরা তুলতেই দেখি বিশাল একটি কাতল মাছ। এত বড় মাছ পেয়ে আমি ও আমার সঙ্গীরা বেশ খুশি।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বুধবার ভোরের দিকে কাতল মাছটি জেলেরা দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত নিয়ে আসলে আমি সেখান থেকে প্রতি কেজি কাতল মাছ ২ হাজার ৫০০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মোট ৪৬ হাজর ২৫০ টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দিয়েছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পর কয়েক জায়গায় শ্রমিক বিক্ষোভ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই শিল্প কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন।
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
দেশের বর্তমান প্রেক্ষাপটে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে যশোর সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
যশোর সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ
হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খোরশেদ আলম (৩৫) নামে এক আসামিকে বাসার সিলিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বাসায় অভিযান চালানোর ১০ মিনিটের মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
সিলিংয়ে লুকিয়েও পার পেলেন না খোরশেদ
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং সাইটকে কেন্দ্র করে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেছিল একটি চক্র। নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে খোলা হতো বিভিন্ন ভুয়া আইডি। দেশি-বিদেশি মোবাইল নম্বর থেকে পুরুষদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হতো প্রেম, বন্ধুত্ব ও ডেটিংয়ের প্রলোভন। এরপর অনলাইন চ্যাটিং কিংবা সরাসরি দেখা করার সুযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হতো টাকা। কিন্তু চ্যাটের ওপাশে কোনো নারী নয়, কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরা। এমনই একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নারীদের ছবি দিয়ে ডেটিং সাইটে অভিনব প্রতারণা, ৭ পুরুষ গ্রেপ্তার
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিকরা
অবশেষে ঘোষণা হলো পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো। দীর্ঘ দরকষাকষি আর ভোটাভুটির পর ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা ডিসেম্বর থেকে কার্যকর হবে। এদিকে এ ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিকরা।
নতুন মজুরি কাঠামো ঘোষণার পর শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিকরা
আরও পড়ুন
পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিলো কেন্দ্রীয় ব্যাংক
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী