ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের নির্বাচনি ইশতেহার ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
ময়মনসিংহ-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত। ছবি: সংগৃহীত

‘মানুষ আগে, রাজনীতি পরে-স্বপ্নের আলো ঘরে ঘরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকালে কাপ-পিরিচ প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী তার নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুন

মুহাম্মাদ আনোয়ার সাদাত বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা এবং পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে- উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।

এ সময় তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। এ সময় সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

তিনি নির্বাচিত হলে ত্রিশালবাসীর প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে তিনি ত্রিশালবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, ইনশাআল্লাহ ত্রিশালকে উন্নয়ন ও মানবিকতার পথে এগিয়ে নিতে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে যাবো।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে: রিজভী
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
ইশতেহার বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান
সারা দেশের বন্ধ জুটমিল চালু করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল