ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যশোরে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে এ নির্বাচন আয়োজনে ইতিমধ্যে যশোরে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি আসনে ৮২৪টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন প্রায় ২৫ লাখ ভোটার।

বুধবার(১১ ফেব্রুয়ায়রি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ভোটগ্রহণের সরঞ্জাম ভোটকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া শুরু হয়। ভোটকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রগুলোতে রওনা হন।

ভোটকেন্দ্রসহ পুরো জেলাতেই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৭১ টি ‘অতিগুরুত্বপূর্ণ’ কেন্দ্রসহ ৩০২টি ‘গুরুত্বপূর্ণ কেন্দ্রে’ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ‘অতিগুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে একজন করে পুলিশ সদস্যের শরীরে ‘বডি ক্যামেরা’ থাকবে।

আর সবচেয়ে’ বেশি ‘গুরুত্বপূর্ণ কেন্দ্র’ যশোর-৫ আসন অর্থাৎ মণিরামপুর উপজেলায়। এ আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৯৩টিই ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্র। এরপরেই যশোর-১ তথা শার্শা উপজেলার অবস্থান। এ আসনে ১০২টি কেন্দ্রের মধ্যে অর্ধেকই ‘গুরুত্বপূর্ণ কেন্দ্র’।

যশোর নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার ছয় আসনে এবার মোট ভোটার ২৪ লাখ ৭১ হাজার ৯০৮ জন। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৩৮ হাজার ৯০৬ এবং নারী ১২ লাখ ৩২ হাজার ৯৭৭ জন। এছাড়া ২৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, জেলার ৮২৪ কেন্দ্রের চার হাজার ৬৭৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৮২৪ জন প্রিজাইডিং অফিসারের সাথে চার হাজার ৬৭৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯ হাজার ৩৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বাসসকে বলেন, জেলার প্রত্যেকটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। এ টিমে ৩ জন করে পুলিশ সদস্য থাকবেন। ‘গুরুত্বপূর্ণ’ ভোটকেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবেন। এছাড়া দুই শতাধিক স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রত্যেক আসনে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আশেক হাসান জানান, এবারই প্রথমবারের মতো জেলার শতভাগ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আনসার সদস্যদের পাশাপাশি সশস্ত্র পুলিশ, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

তিনি বলেন, জেলার ছয়টি আসনে কেন্দ্রের নিরাপত্তা ও ভোটের কাজে ১৫ হাজারেরও বেশি কর্মকর্তা, কর্মচারী নিয়োজিত থাকবেন। যশোরের ১১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ঢাকা থেকে পাঠানো আরও ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতিটি আসনের বিপরীতে দুইজন করে মোট ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করবেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি জেলার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে। লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন। এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। আরটিভি/এসকে
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
আরও পড়ুন
সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল
‘বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার’
বিএনপির মনোনয়ন পাননি বেবি নাজনিন
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতের সময় জানালেন রিজভী