ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন (নগরকান্দা-সালথা) থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি। এই নির্বাচনে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭২ হাজার ৯০৪ জন এবং নারী ভোটার এক লাখ ৫৯ হাজার ১৩৭ জন।

ফরিদপুর জেলায় মোট চারটি সংসদীয় আসন রয়েছে। জেলায় ৯টি উপজেলা, ৬টি পৌরসভা এবং ৮১টি ইউনিয়ন রয়েছে। জেলার আয়তন দুই হাজার ৫২.৮৬ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮৭৯ জন। জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১১ জন, নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। ভোটকেন্দ্র সংখ্যা ৬৫৭টি।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। এছাড়া ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সঙ্গে রয়েছে স্টাইকিং ফোর্স।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দেশের ভাগ্য নিয়ে খেলায় পুরনো শকুনেরা কি আবার সক্রিয়?
আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত
ভোট দিলেন মামুনুল হক
আল্লাহ ব্যতীত কারও জান্নাত দেয়ার ক্ষমতা নেই: রফিকুল আলম মজনু