ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।

ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।

নির্বাচনের পরিবেশ নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো। আগেরবারও ভালো পরিবেশ পেয়েছি। আমি পরিবর্তনের সরকার চাই যে সরকার আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে যায় উন্নয়ন হবে, কিন্তু শেষ পর্যন্ত অনেক কিছুই বাস্তবায়ন হয় না। এবার যেন সেটা না হয়। নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।

এসময় আত্মবিশ্বাসী কণ্ঠে মিষ্টি জান্নাত বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।

ভোট দিতে সাদা বোরকা ও ঘোমটা পরে কেন্দ্রে আসেন তিনি। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করবে এমন প্রত্যাশার কথাই জানান এই চিত্রনায়িকা।

প্রসঙ্গত, নতুন বছরে বলিউডের একটি সিনেমার পাশাপাশি ঢালিউডের চারটি সিনেমায় অভিনয়ের কথা রয়েছে মিষ্টি জান্নাতের। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক হিসেবেও কর্মরত আছেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
ভারতের দক্ষিণা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি তার জীবনের এক অত্যন্ত কষ্টের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, একসময় কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন তিনি। 
ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হন অভিনেত্রী, জানালেন সাক্ষাৎকারে
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে আলমারি ও ওয়ার্ডরোবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। 
নাট্যকার মামুনুর রশীদের গ্রামের বাড়িতে চুরি
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
দেশের চলচ্চিত্রশিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
‘সিনেমা হল আধুনিকায়নে পদক্ষেপ নেবে সরকার’
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১২ অক্টোবর) যা দেখবেন
আরও পড়ুন
দেশের ভাগ্য নিয়ে খেলায় পুরনো শকুনেরা কি আবার সক্রিয়?
ভোট দিলেন মামুনুল হক
জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি