ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আল্লাহ ব্যতীত কারও জান্নাত দেয়ার ক্ষমতা নেই: রফিকুল আলম মজনু

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি প্রচারণায় ফেনী-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ, কোনো রাজনৈতিক দল নয়। একটি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা বলা স্পষ্ট শিরক এবং ইসলামের পরিপন্থী।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে নির্বাচনি গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

নির্বাচনি প্রচারণায় মুন্সি রফিকুল আলম মজনু বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে। আমরা সকল ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশার মানুষের জন্য একটি নিরাপদ ও ভয়হীন সমাজ বিনির্মাণ করতে চাই। শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

প্রতিপক্ষ রাজনৈতিক দলের নাম উল্লেখ করে তিনি বলেন, একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তারা জনগণের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন মাত্র ১০ জন সাহাবী। অথচ তারা সাধারণ মানুষকে জান্নাতে নেওয়ার লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তারা আসলে একটি মৌলবাদী ও ভুয়া দল। এরা ক্ষমতায় আসলে দেশ ও দশের সর্বনাশ হয়ে যাবে।

তিনি আরও বলেন, নামাজ, রোজা, হজ্জ ও জাকাতের মাধ্যমেই জান্নাত লাভ করা সম্ভব, কোনো দলকে ভোট দিয়ে নয়। তাই দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তার স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
দেশের ভাগ্য নিয়ে খেলায় পুরনো শকুনেরা কি আবার সক্রিয়?
আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত
ভোট দিলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ
ভোট দিলেন মামুনুল হক