ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দিনাজপুরে ভোটারদের টাকা বিতরণের সময় ২ জামায়াতকর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: আরটিভি

দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামের দুই কর্মীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের প্রফেসর পাড়া মহল্লার নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের সেতু মন্ডল (৩৪)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আটক দইজন বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারি অফিস সংলগ্ন চকপাড়া কল‍্যাণপুর গ্রামে ঢুকে আদিবাসী পাড়া ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভোটারদের মধ্যে গোপনে ভোটার প্রতি নগদ ৫০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা টাকাসহ তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে জানান। খবর পেয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী সেখ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে
দুজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন। আটক দুজন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের নগদ টাকা বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটারদের মধ্যে যাতায়াতের টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামীর দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ
আরও পড়ুন
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল