ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: আরটিভি

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাওতিকান্দা গ্রামের আলমগীর মাতুব্বর ও মোস্তফা মাতুব্বরের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মোস্তফা মাতুব্বরের ছেলে আক্তার মাতুব্বরের সঙ্গে আলমগীর মাতুব্বরের পক্ষের তরিকুল নামে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ঢাল, সরকি, রামদা ও ইট-পাটকেল ব্যবহারের ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত সোবহান মাতুব্বরকে (৬০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে মাহবুব মাতুব্বর (২৫), ইলিয়াস মাতুব্বর (৫০), আবুল মাতুব্বর (৫০), আওলাদ মাতুব্বর (৪০), আক্তার মাতুব্বর (২৮) ও সোহেল মাতুব্বরকে (২৭) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা
‎ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ নিখোঁজ হয়েছেন আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক। নিখোঁজের পর তার অটোরিকশাটি উপজেলার খাগুরতা-বাটুলিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি।
চালক নিখোঁজ, পরিত্যক্ত অবস্থায় মিলল অটোরিকশা
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রায় ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর আওতায় লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি ঢাকা-নোয়াখালী রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দা-এর কোপে আতাউল মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দশদোনা এলাকা থেকে রোহান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন তার ভাই মো. রাকিব।
৪ দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির রোহান, উদ্বিগ্ন পরিবার
আরও পড়ুন
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
সংঘর্ষে একজন নিহত, পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে লুটপাট
ব্যাডমিন্টন কোর্ট তৈরি নিয়ে রাবির দুই বিভাগের সংঘর্ষ
সাড়ে চার বছরেও শেষ হয়নি ৪ কোটি টাকার সড়ক