রেললাইনের পাশে দাঁড়িয়ে ফোনালাপ, প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ  

রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:৪৩ পিএম


রেললাইনের পাশে দাঁড়িয়ে ফোনালাপ, প্রাণ গেল যুবকের
নিহত মো. মহিন উদ্দিন। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় অটোরিকশাচালক নিহত মো. মহিন উদ্দিন পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। এতে মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission