
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আ. গফুর (৩৮) এবং বাবুল মিয়া (৩৫)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলের ৪র্থ তলার একাধিক কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরটিভি/এসকে


