ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের মেলান্দহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে। তিনি মানসিক অসুস্থ ও কানে কম শুনতে পেতেন বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিলেন কুরমান আলী। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় কুরমান আলী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন

জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মাত্র পাঁচ বছর আগেও রংপুরের বদরগঞ্জ উপজেলার ভারাড়দহ বিলটি বেদখল হয়ে প্রায় বিলুপ্তির পথে ছিলো। এটি সমতল ভূমিতে পরিণত হয়েছিল, যেখানে গত পাঁচ দশক ধরে বোরো ধানের চাষ করা হতো।
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে এক টেকনিশিয়ানের বিশ্রাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। লাল শাড়ি, নতুন সিঁদুর কেনার পর্ব শেষ। এমন সময়ে ডেঙ্গু কেড়ে নিল গোপালগঞ্জের বৃষ্টি ঘরামির জীবন। ২৫ বছর বয়সী হাসিখুশি এই তরুণীর হবু বর তবু তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। মৃত্যুর পর!
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় সোমবার (৫ অক্টোবর) পর্যায়ক্রমে মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই ধাপে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। রোববার (৪ অক্টোবর) নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। প্রথম ধাপ: সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা এ সময়ে নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়িপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল, রাজপাড়া ও চণ্ডীপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপ: সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা এ ধাপে ১১ কেভি প্যারামেডিকেল ফিডারের আওতাধীন প্যারামেডিকেল, লক্ষ্মীপুর, কাজিহাটা, ল্যাবরেটরি স্কুলের পশ্চিম এলাকা, লক্ষ্মীপুর বাগানপাড়া, চণ্ডীপুর, রাজপাড়া থানা ও প্রেসক্লাবের গলিতে বিদ্যুৎ থাকবে না। নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি। আরটিভি/এসকে
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল ভ্যান, চালক নিহত
জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ৪ জনের সাজা