ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীদের থেকে পালাতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, ২ দিন পর মিলল মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
ব্রহ্মপুত্র নদের চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: আরটিভি

ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদের চরে- জয়নুল আবেদীন পার্কের বিপরীত পাশে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রিফাত নামে এক বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে যান শাওন। এ সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের মারধর করলে প্রাণ বাঁচাতে দুই বন্ধু দুই দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। রিফাত নিরাপদে ফিরতে পারলেও শাওন নিখোঁজ হন।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদীর চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন

এদিকে শাওনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহ টাউন হল চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় শহিদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন কর্মকর্তার গাড়িও আটকে দেন তারা। শিক্ষার্থীরা নগরীতে ছিনতাইকারীদের বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নগরীতে ছিনতাইয়ের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পরে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিওধারণের পর ওই তরুণীর কাছ থেকে চাঁদাও দাবি করা হয়েছে। 
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
মাত্র পাঁচ বছর আগেও রংপুরের বদরগঞ্জ উপজেলার ভারাড়দহ বিলটি বেদখল হয়ে প্রায় বিলুপ্তির পথে ছিলো। এটি সমতল ভূমিতে পরিণত হয়েছিল, যেখানে গত পাঁচ দশক ধরে বোরো ধানের চাষ করা হতো।
পুনঃখনন ও বনায়নে প্রাণ ফিরেছে ভারাড়দহ বিলে, বেড়েছে জীববৈচিত্র্য
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে এক টেকনিশিয়ানের বিশ্রাম নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সিটিস্ক্যান মেশিনের ওপর শুয়ে টেকনিশিয়ানের বিশ্রাম, ভিডিও ভাইরাল
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
বিয়ের বাকি মাত্র দুই সপ্তাহ। লাল শাড়ি, নতুন সিঁদুর কেনার পর্ব শেষ। এমন সময়ে ডেঙ্গু কেড়ে নিল গোপালগঞ্জের বৃষ্টি ঘরামির জীবন। ২৫ বছর বয়সী হাসিখুশি এই তরুণীর হবু বর তবু তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। মৃত্যুর পর!
ডেঙ্গুতে মৃত্যুর পর বউ সাজলেন বৃষ্টি
আরও পড়ুন
সহকর্মীর দাফনে গিয়ে মোটরসাইকেল হারালেন ছাত্রদল নেতা
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
ময়মনসিংহে অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিকের ছড়াছড়ি