ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ভালুকায় তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকালে ওই বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল, বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই মানুষকে আলোকিত করে এবং একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এমন আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান সহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা মেলায় ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন এবং বই ক্রয় করেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে