ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম
ছবি: আরটিভি

ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. সুমন (৫৫) ও মো. রাজিব হোসেন (৪৫)।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, সোমবার দুপুরে উপজেলার বিষখালী নদীর ভবানীপুর এলাকা থেকে রাজাপুরের একটি দল তাদের আটক করে। পরে ইউএনও রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে ইউএনও রিফাত আরা মৌরী বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সৈয়দ হুমায়ুন কবির নামে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরের আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার একটি রেস্তোরাঁয় এ খুনের ঘটনা ঘটে। 
নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। স্বাভাবিক জলঢোঁড়া সাপের শরীর বাদামি ও কালচে ছোপযুক্ত হলেও উদ্ধার হওয়া সাপটির শরীরের রং হলদেটে-সাদা।
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নিষিদ্ধ কৃষক লীগের আরও এক নেত্রী ধরা
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
দেশের সেবায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে। ১৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। চাকরিজীবনে পেয়েছেন বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা। কিন্তু অবসরের পর নামের সামান্য ভুলে বন্ধ হয়ে গেছে তার অবসর ভাতা।
দেশের সেবা করে অবসরে, নামের ভুলে ৬ বছর ধরে বন্ধ ভাতা!
আরও পড়ুন
আরটিভির ঝালকাঠি প্রতিনিধি জলিলের মা আর নেই
ঝালকাঠিতে অটোরিকশা উল্টে শিশুর মৃত্যু
সৌদির সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির, দেশে অসহায় পরিবার
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯