ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দেখা করার কথা বলে সাবেক স্ত্রীকে ডেকে নেন আনারুল, ওঁত পেতে ছিলেন আরও কয়েকজন

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম
গ্রেপ্তার মাসুদ। ছবি: আরটিভি

নেত্রকোনার পূর্বধলায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এর আগে গত ৪ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনারুল ইসলামকে গ্রেপ্তার করে এসআরবি। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে উপজেলার কান্দুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামির নাম মাসুদ (১৮)। তিনি পূর্বধলা উপজেলার কান্দুলিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে মামলার প্রধান আসামি উপজেলার কান্দুলিয়া এলাকার আনারুল ইসলামের (২২) প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বিয়ে করেন। সম্পর্কের অবনতি হলে আনারুল ওই নারীকে তালাক দেন। এরপর দেখা করার কথা বলে গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন আনারুল। পরে রাত সাড়ে ১১টার দিকে তাকে জোর করে জনশূন্য এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাসুদ ও আনারুলসহ অন্য আসামিরা ওই নারীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই মামলায় মোট তিনজন আসামি ছিলেন। তাদের একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাসুদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। দুই আসামি কারাগারে রয়েছেন। আর মাসুদকে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 
ঠাকুরগাঁওয়ে নৈশকোচের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
বিয়ের কথা বলে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লোকমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘বিয়ের কথা বলে’ কিশোরীকে নিয়ে হোটেলে, এরপর থেকেই আত্মগোপনে লোকমান
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
আরও পড়ুন
টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতনের অভিযোগ
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট ছোটভাইকে বাঁচাতে গিয়ে বড়ভাইয়েরও মৃত্যু, আহত মা
আদালতের সঙ্গে প্রতারণার প্রমাণ মিলল তদন্তে, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি