ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নদীর তীর দখল করে বহুতল ভবন নির্মাণ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি রোড এলাকায় সরকারি খাস জমি ও ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত আহাদ মো. সাইদ হায়দার বর্তমানে বাংলাদেশ বেতার-এর বান্দরবান কেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তিনি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী-এর সাবেক একান্ত সচিব (এপিএস) ছিলেন।

অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহ টাউন মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ৪৫৬ অযুতাংশ জমি (বিআরএস দাগ নং ৯৯৮৭) আত্মসাতের লক্ষ্যে পরিকল্পিতভাবে জাল দলিল তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, ১৯৯২ সালের ৮ মার্চ জবেদ আলী সরকার নামে এক ব্যক্তিকে ভুয়া মালিক সাজিয়ে ২.৫০ শতাংশ জমির একটি দলিল (নং ৩৭৬৫) তৈরি করা হয়। পরবর্তীতে অসাধু ভূমি কর্মকর্তাদের যোগসাজশে ৫২৩৩ নং বিআরএস খতিয়ান খোলা হয় এবং ২.৫০ শতাংশ জমিকে রেকর্ডে ৪.৫৬ শতাংশ দেখানো হয়।

আরও পড়ুন

কোনো ধরনের সিটি কর্পোরেশনের অনুমোদন বা নকশা ছাড়াই ওই বিতর্কিত জমিতে ছয়তলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণের কাজ চলছে। বর্তমানে প্রথম তলার কাজ প্রায় শেষ। স্থানীয় প্রকৌশলীরা বিষয়টিকে ‘স্পর্ধিত’ বলে মন্তব্য করেছেন।

অভিযোগ রয়েছে, ভবনের পেছনে চর ঈশ্বরদিয়া মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত এসএ ১৩৮১ ও বিআরএস ৩৩১০ নং দাগের প্রায় ১৫ শতাংশ ‘নদী’ শ্রেণিভুক্ত জমিও দখল করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন প্রকাশিত অবৈধ দখলদারদের তালিকায় ৫৩ নম্বরে অভিযুক্ত কর্মকর্তার মায়ের নাম রয়েছে বলে জানা গেছে। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রতিবেদনে নদী দখলের সত্যতা নিশ্চিত করা হয়।

তালিকা প্রকাশের পরও সেখানে একতলা দুটি পাকা ভবন নির্মাণ করে ভোগদখল অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে দেখা গেছে, আশপাশে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ৮০ বছর বয়সী ছফর উদ্দিন বলেন, আমরা বাপ-দাদার আমল থাইকা জানি এইডা সরকারি খাস জমি। আমরা কুঁড়েঘরে থাকি, আর তারা জাল কাগজ বানাইয়া অট্টালিকা তোলে। প্রতিবাদ করলে উচ্ছেদের হুমকি দেয়।

রাজমিস্ত্রী জামাল মিয়া বলেন, সরকার ভূমিহীনদের জন্য জায়গা দেয়, আর বড় অফিসাররা সেই জমিতেই প্রাসাদ বানায়।

অভিযোগ উঠেছে, পরিবারটি স্বচ্ছল হওয়া সত্ত্বেও নিজেদের ‘অস্বচ্ছল ও ভূমিহীন’ দেখিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘বীর নিবাস’ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়েছেন। ২০২৩ সালের ৭ জুন সেখানে বীর নিবাস নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। তবে প্রকল্পের অনুমোদিত স্থানে ব্যক্তিগত ভবন নির্মাণের বিধিনিষেধ থাকলেও সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।

গত ২৬ জানুয়ারি ২০২৬ স্থানীয় অভিযোগের ভিত্তিতে ভূমি সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্ত করে জমিটি সরকারি খাস সম্পত্তি হিসেবে চিহ্নিত করে নির্মাণ কাজ বন্ধের মৌখিক নির্দেশ দেন। কিন্তু কাজ চলমান রয়েছে। উল্টো জেলা প্রশাসক, এসি ল্যান্ড ও ইউএনও-কে বিবাদী করে সদর সিনিয়র সিভিল জজ আদালতে (মামলা নং ১০৪/২০২৬) স্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করা হয়েছে।

সচেতন নাগরিক শ্রী অপূর্ব কুমার মজুমদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে জাল দলিল বাতিল, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বীর নিবাসের বরাদ্দ বাতিল করে প্রকৃত গৃহহীন মুক্তিযোদ্ধা পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত সাইদ হায়দার বলেন, সরকার আমাদের বীর নিবাস দিয়েছে। এর সামনে ভবন নির্মাণ করছি। অনুমোদন আছে কি না জানি না। নদীর জায়গা নিরাপত্তার স্বার্থে আমাদের দখলে আছে। তিনি স্বীকার করেন, জমিটি তার মায়ের নামে রেকর্ড হওয়ার পাশাপাশি সরকারি খাস খতিয়ানেও অন্তর্ভুক্ত রয়েছে।

সদরের সহকারী কমিশনার (ভূমি) তামান্না হুরায়রা জানান, বীর নিবাসের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে। তবে সামনে যে ভবন নির্মাণ করা হচ্ছে, তার কোনো অনুমোদন নেই এবং সেটি অপসারণ করতে হবে। নদীর জায়গা দখলের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নদী কমিশনে প্রতিবেদন পাঠানো হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদী থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
রাজবাড়ীর পদ্মায় নিষিদ্ধ জাল-ইলিশসহ আটক ৭ জেলে 
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে শিক্ষক না পাওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষকের অপেক্ষায় শ্রেণিকক্ষে বসে থাকতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর মধ্যেই কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে কক্সবাজারে চারদিনের আনন্দভ্রমণে গিয়ে শিক্ষকদের ‘ও বন্ধু লাল গোলাপী’ গানের তালে আনন্দ-উল্লাসের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে কলেজের নিয়মিত পাঠদান কার্যক্রম সচল রাখা এবং শিক্ষকদের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন উঠেছে।
শ্রেণিকক্ষে অপেক্ষায় শিক্ষার্থীরা, ‘ও বন্ধু লাল গোলাপী’ গানে আনন্দ-উল্লাস করছেন শিক্ষকরা
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
এবার চাকুরি থেকে বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করে বিক্রির দায়ে অভিযুক্ত চাঁদপুরের ইউপির সেই প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
বরখাস্ত হলেন জেলেদের চাল চুরি করা সেই ইউপি কর্মকর্তা 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
গাজীপুরের কালিয়াকৈরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সদস্যরা। 
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ফের ধস, আতংকিত এলাকাবাসী
পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: ডিএসসিসি প্রশাসক