ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

রমজানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

রমজানে বাজার মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাভারের বাজার গুলোতে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের বাজার বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন।

আরও পড়ুন

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, রমজানের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ সাভারের বাজার বাসস্ট্যান্ডে পাইকারি ও খুচরা দোকানে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদেরকে নির্ধারিত মূল্য তালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।

এ সময় তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?
প্রায় ১০০ শতাংশ ভোট পেয়ে রমজান কাদিরভের বিজয়