ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাবনায় পেঁয়াজ ক্ষেতে বিষ দিলো দুর্বৃত্তরা, কৃষকের ৫ লাখ টাকার ক্ষতি

পাবনা (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম
ভুক্তভোগী কৃষক। ছবি: আরটিভি

পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের ২ একর ৪৮ শতাংশ পেঁয়াজের জমিতে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এত প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চরপাকুরিয়া গ্রামে। এ ঘটনায় সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষক বলেন, এ বছর ছয় বিঘা জমিতে হালি পেঁয়াজের আবাদ করেছিলাম। আর ১৬ থেকে ১৭ দিন পরেই ফসল তোলা যেত। কিন্তু রোববার (৮ মার্চ) সকালে জমিতে গিয়ে দেখি রাতের অন্ধকারে কে বা কারা পুরো জমির পেঁয়াজে বিষ দিয়ে চলে গেছে। এতে জমির পেঁয়াজ গাছ মরে যাচ্ছে এবং পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। আমার ধারণা দুইদিন আগে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করেছিল।

তিনি আরও বলেন, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ছয় বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলাম। বিষ দেওয়ায় আমার সব পেঁয়াজ নষ্ট হয়ে আমি পথে বসে গেলাম। কীভাবে আমি এই ঋণ শোধ করব? যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় কৃষক আলতাব হোসেন ও রজব আলী বলেন, জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে পেঁয়াজ ক্ষেত নষ্ট করা হয়েছে। এটা শুধু অপরাধ নয়, এটি কৃষকের জীবনের ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার দাবি জানাচ্ছি।

উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন আলী বলেন, সরেজমিনে পেঁয়াজ ক্ষেতটি পরিদর্শন করে যেটা দেখতে পেলাম, যে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে তাতে পেঁয়াজের শিকর নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই পেঁয়াজ একেবারে ড্যামেজ বা নষ্ট হয়ে যাবে এবং ভুক্তভোগী কৃষকের প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হবে।

আরও পড়ুন

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলার চরপাকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন নামের এক কৃষকের পেঁয়াজের জমিতে বিষ প্রয়োগের ঘটনায় আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে জমিটি পরিদর্শন করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য তার পাশে থাকব এবং তাকে উৎসাহ প্রদান করা হবে এতে সে কিছুটা ক্ষতিপূরণ পাবে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
ফুটবল খেলা নিয়ে সংঘর্ঘে আহত ৪০, ভাঙচুর ১৫ বাড়ি
পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা
টানা পাঁচবার বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবির অধ্যাপক