ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ভোলার চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ইতোমধ্যে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া। এরই ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন উপজেলায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন ও পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এর সভাপতিত্বে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

আরও পড়ুন

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের মধ্যে পরীক্ষামূলকভাবে ভোলার চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই শেষে ৪৮৬টি পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

এ কার্যক্রমের সফল সূচনা হিসেবে পাইলটিং পর্যায়ে ২৮৮ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। তবে ৫০ জনের মোবাইল ব্যাংকিংয়ের ঝামেলা থাকার কারনে আজকে ২৩৩ জনের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে ২৮৮টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড গ্রহণ করেন। একই সঙ্গে ২৩৩ পরিবারের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর মুসলিমা নামে ছয় বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছয় বছরের শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ধামুরা খালের বুকে আর্চ ব্রিজ, বদলে যাচ্ছে উজিরপুরের দৃশ্যপট
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা খাল গোটা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শতবর্ষী প্রাকৃতিক জলাশয়। উজিরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের পণ্যবাহী নৌকা এবং ট্রলার ধামুরা খালের মাধ্যমে বিভিন্ন এলাকায় যাতায়াত করছে। একসময় এটি অত্যন্ত খরস্রোতা খাল হিসেবে পরিচিত ছিল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ধামুরা বাজার গণহত্যার স্মৃতিতেও এ খালের উল্লেখ আছে। 
ধামুরা খালের বুকে আর্চ ব্রিজ, বদলে যাচ্ছে উজিরপুরের দৃশ্যপট
ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মাদক নিয়ে দ্বন্দ্বে আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা
১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলারডুবি
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
১৫ জেলেসহ বঙ্গোপসাগরে ট্রলারডুবি
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর ইমোতে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড অনিয়ম: নিরপেক্ষ তদন্তের দাবিতে ইউএনওকে স্মারক প্রদান
ছাত্রলীগ অভিযোগে ফ্যামিলি কার্ডের শুমারি থেকে ৪ জনকে বাদ
ফ্যামিলি কার্ড: তথ্য সংগ্রাহক তালিকা বাতিলে ইউএনওর কার্যালয় ভাঙচুর