ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির কমিটি গঠন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যাণ সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) রাজধানীর ফার্মগেটে সমিতির অস্থায়ী কার্যালয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় ঢাকা-ইতালি চেম্বারের সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল লতিফ মাসুম, নির্বাচন কমিশনান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহআলম ভূইয়া ও বিশিষ্ট সাহিত্যিক ফোরকান আহম্মেদ।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোর্তূজা সাইফুল ইসলাম জাকির। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক।

সহসভাপতি হয়েছেন মো. মজিবুর রহমান, বেলায়েত হোসেন, তানভীল আক্তার হোসেন খান, হাবিবুর রহমান হিরু।

আরও পড়ুন

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোফাজ্জল, অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। কোষাধ্যক্ষ আবু জাফর রনি, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মোস্তফা ডলি, সাংগঠনিক সম্পাদক নান্নু মীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম আমিন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, সাহিত্য সম্পাদক দোলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সুলতান আহম্মেদ টিপু, ক্রীড়া সম্পাদক মনসুর হেলাল, আইন সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম, ছাত্র-ছাত্রী সম্পাদক মানসুরা আক্তার আখি, সাংস্কৃতি সম্পাদক বিপ্লব চন্দ্র ভুইয়া, গণসংযোগ সম্পাদক গাজী আব্দুল হাদী, প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।

পরিচালনা পরিষদ সদস্য হয়েছেন ইলিয়াস কবির, সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আলম টিপু, ডা. জালাল আহম্মেদ, ফোরকান বিশ্বাস, অ্যাডভোকেট মশিউর রহমান রিয়াদ, গোলাম মোস্তফা কামাল, মো. মোকছেদুর রহমান ও হেলাল উদ্দিন খান।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
নরসিংদীতে বিনামূল্যে ১০ লিটার দেশীয় মদ না দেওয়ায় তানভীর আহমেদ রাব্বি (৩০) নামে একটি দেশীয় মদের দোকানের ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
বিনামূল্যে মদ না দেওয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক, চোরাচালান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। 
সিলেটে মাদক-চোরাচালান দমনে কঠোর অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
চাঁদপুরের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ও মরণোত্তর শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৬৬ জন এবং মরণোত্তর ১৮ জনসহ মোট ৮৪ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
কচুয়ায় অবসরপ্রাপ্ত ও মরণোত্তর ৮৪ শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন। একাধিক মাদক মামলায় জড়ানোর পরও জামিনে বেরিয়ে একই কর্মকাণ্ডে ফেরার অভিযোগ থাকায় তাদের এই সুযোগ দেওয়া হয়।
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ছেলের সন্ধানে অভাবের সংসারের সব কাজকর্ম ফেলে পথে পথে ঘুরছেন বাবা-মা। নিখোঁজ হামিম খান ১২ উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে হামিমের মা মোসা. ছবি বেগম ঘরের বাইরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তিনি আড়াই বছর বয়সী ছোট ছেলেকে হামিমের কোলে দিয়ে যান। কিছুক্ষণ পর ছোট ছেলের কান্নার শব্দ শুনে ছবি বেগম ঘরে এসে দেখেন, হামিমের কাছ থেকে ছোট ভাইটি মাটিতে পড়ে কাঁদছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি হামিমকে কিছুটা বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর হামিম স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে হামিম স্বরূপকাঠির দিকে যাচ্ছিল। এরপর স্বরূপকাঠি, কাউখালী উপজেলা এবং বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও সন্ধান চালানো হয়। কিন্তু তিন দিনেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর হামিমের মা ছবি বেগম নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ছেলের নিখোঁজ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন মা ছবি বেগম। তিনি বলেন, শনিবার সকালে ছোট ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করার কারণে ছেলেকে একটু বকাঝকা করেছিলাম। এরপর সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাইনি। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে দিনমজুর বাবা জাকির খানও ছেলের সন্ধানে কাজকর্ম বাদ দিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। পরিবারের সদস্যরা দ্রুত হামিমের সন্ধান পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, হামিম নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আরটিভি/এসআর  
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ 
আরও পড়ুন
ট্রান্সফরমার চুরি করে নিয়ে যাচ্ছিল ২ চোর, ধরে ফেলল এলাকাবাসী
জন্ম-মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ইজাজুল হক
পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন