পটুয়াখালীতে ভাইয়ের হাতে ভাই খুন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৪:৩২ পিএম


গলাচিপায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহীদুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে শহীদুল মোল্লাকে তার চাচাতো ভাই দুলাল মোল্লা ছুরি দিয়ে পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শহীদুলের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত দুলাল মোল্লাকে আটক করে পুলিশে দেয়।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission