ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঈদে সড়কে অনিয়ম ও লক্কর–ঝক্কর গাড়ি নামালে ব্যবস্থা: ডিএমপি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন খাতে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় এবং লক্কর–ঝক্কর গাড়ি সড়কে নামানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের একটি দল রাজধানীর গাবতলী এলাকার বিভিন্ন মোটর ওয়ার্কশপে ঝটিকা অভিযান চালায়। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ও লক্কর–ঝক্কর গাড়ি রং করে যেন সড়কে নামানো না যায়, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

তবে তল্লাশির সময় ওয়ার্কশপগুলোতে তেমন কোনও অনিয়ম পাওয়া যায়নি। পরে অভিযান পরিচালনাকারী দলটি গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলো মনিটরিং করে। এ সময় তারা যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়ার তালিকা পর্যবেক্ষণ করেন।

পরে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আনিছুর রহমান জানান, ঈদকে সামনে রেখে পরিবহন খাতের অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে লাইভ চলার সময় রিপোর্টারের ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ডেকে ব্যাগ নিয়ে নেন ওই রিপোর্টার।
লাইভে ব্যস্ত সাংবাদিকের ব্যাগের দিকে চোখ যায় চোরের, অতঃপর...
আরও পড়ুন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: শাহে আলম