ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হবে দেশের প্রথম ডাক্ট সিস্টেম সড়ক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: সংগৃহীত

জনভোগান্তি কমানো ও ভবিষ্যতে খোঁড়াখুঁড়ি বন্ধে চট্টগ্রামে দেশে প্রথমবারের মতো ডাক্ট সিস্টেম সড়ক নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নগরীর বন্দর এলাকার নানা সড়ক পরিদর্শনকালে সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ডাক্ট সিস্টেমে রাস্তা না কেটেই মাটির নিচ দিয়ে বিভিন্ন পরিষেবা লাইন নেওয়া হবে। বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন, গ্যাস এবং পানির লাইন যাবে সুড়ঙ্গ দিয়ে। চট্টগ্রাম বন্দর থেকে দেওয়ান হাট পর্যন্ত হতে যাওয়া এ সড়কের ডিপিপি প্রস্তুত করা হয়েছে। এটি হবে আর সি সি রাস্তা সড়ক।

চট্টগ্রাম নগরীর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে নগরীর সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রশাসক।

সল্টগোলা থেকে কাস্টমস পর্যন্ত সড়ক পরিদর্শনকালে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, গণপূর্ত অধিদপ্তর এবং কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্মিলিতভাবে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে নগরীর মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে বন্দর এলাকা থেকে দেওয়ানহাট ব্রিজ পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। এতে ডাক্ট সিস্টেম রাখা হবে, যার মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস, ওয়াসা ও কেবল লাইনসহ বিভিন্ন সেবা সংস্থার ইউটিলিটি লাইন স্থাপন করা হবে।

এ ধরনের ডাক্ট সিস্টেম চালু করা সম্ভব হলে ভবিষ্যতে বিভিন্ন সেবা সংস্থার লাইন মেরামত বা নতুন সংযোগ স্থাপনের জন্য বারবার সড়ক খননের প্রয়োজন হবে না। ডাক্টের ভেতর থেকেই প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ করা যাবে। এতে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং নগরবাসীর ভোগান্তি কমবে। দেশে প্রথমবারের মতো এ ধরনের ডাক্ট সিস্টেমযুক্ত সড়ক নির্মাণের পরিকল্পনা চট্টগ্রামে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। এর মাধ্যমে একটি টেকসই ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি নগরীর সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময় সাশ্রয়ী করতে আগামী জানুয়ারিতে নতুন একটি বিরতিহীন ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ ছাড়া নতুন কোচ যুক্ত হওয়ার পর মোংলা-ঢাকা রুটেও ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসহ পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামে এক মাদকাসক্ত যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মাদক সেবন করে মাকে নির্যাতন, অ্যাসিল্যান্ডের অ্যাকশন
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক কৃষক। এ ঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে শেরপুরের কৃষকদের প্রতিবাদ
নেত্রকোনায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল প্রাইভেটকার
নেত্রকোনায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারের ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে গেছে। 
নেত্রকোনায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল প্রাইভেটকার
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
একসময় প্রিয়জনের চিঠির আশায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের বেল কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়।
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
আরও পড়ুন
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
হঠাৎ কেঁদে ওঠে আব্দুল্লাহ, তারপর সব শেষ