ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রোকনুজ্জামান সরকার। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মীর কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়ে নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না। এখানকার সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রোকনুজ্জামান সরকার তার কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে তার প্রথম কাজ। তিনি বলেন, ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে আমার একদল ভলান্টিয়ার থাকবে।

আরও পড়ুন

তারা সেবক লেখা জার্সি পরে কাজ করবে এবং তাদের টিম লিডার হিসেবে আমি নিজেই মাঠে থাকব। নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও নগরী অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।

ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত এই প্রশাসক বলেন, আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি করপোরেশনকে নতুন করে ঢেলে সাজাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চেয়েছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন।

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি এখন থেকে দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠের কাজে বেশি গুরুত্ব দেবেন এবং নিজের কাজের গঠনমূলক সমালোচনার জন্য প্রতি মাসে একদিন সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানান। এর আগে শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকারকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

স্থানীয় সরকার অধ্যাদেশ-২০২৪ অনুযায়ী জনস্বার্থে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, দাম আকাশ ছোঁয়া
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে।
জেলের জালে ৯০ কেজির বাঘাইড়, দাম আকাশ ছোঁয়া
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
শনিবার (১৭ অক্টোবর) নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
হবিগঞ্জের মাধবপুরে সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে উদ্দেশ্য করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আতাউস সামাদ বাবুর দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’, পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
রাজশাহীর মাঠজুড়ে সাধারণ সোনালি ধানের চিরাচরিত দৃশ্যের মাঝে এবার চোখে পড়ছে এক ভিন্নধর্মী দৃশ্য। বাতাসে দোল খাচ্ছে ব্যতিক্রমী ও পুষ্টিগুণে সমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ বা কালো চালের ধান।
দুর্গাপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ, কৃষিতে নতুন সম্ভাবনা
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
ঝালকাঠির সুগন্ধা নদীতে মৎস্য বিভাগের ইলিশ রক্ষা অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন। 
অভিযানে গিয়ে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯
আরও পড়ুন
স্ত্রীকে ‘আপু’ ডাকা যাবে?
ম্যাচ দেখতে এসে হাসপাতালে ম্যানইউর কিংবদন্তি কোচ