ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ এএম
কাজে যোগ দিচ্ছেন পোশাক শ্রমিকরা। ছবি: আরটিভি

গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহ আন্দোলন বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও (২৮ নভেম্বর) বন্ধ রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেন।

বিক্ষোভ, আন্দোলন ও সংঘর্ষের পর বেতন বৃদ্ধির ঘোষণা এবং তিন দিনের ছুটি শেষে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন গাজীপুর শিল্পাঞ্চলে বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজ করবেন।

সকাল থেকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা, বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজে যোগ দেয়।

গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭জন নির্বাহী ম্যাজেস্ট্রিট, ১৭প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা কাজ করছেন। সকাল থেকে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে বাকী কারখানা গুলো উৎপাদনে ফিরেছে।

উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবি জানিয়ে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি দিয়ে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাঁশ-কাঠে আগুন জ্বালিয়ে দেন। ধীরে ধীরে বিভিন্ন আঞ্চলিক সড়কসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়িসহ কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করাসহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। সবশেষ দেড় সপ্তাহ আগে জেলার সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষ হয়। বিক্ষোভ চলাকালীন সময়ে ১ নভেম্বর মালিক পক্ষ, শ্রমিক পক্ষ নিয়ে একটি মজুরি বোর্ড গঠন করে সরকার। এরই পরিপ্রেক্ষিত্রে মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখান করে শ্রমিকরা আন্দোলন করেছিল। এরপর বেশ কিছু কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বাস থামিয়ে নার্স ডেকে আনলেন যাত্রীরা, চলন্ত বাসে নবজাতকের জন্ম
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসে এক নারী সন্তান প্রসব করেছেন। প্রসবব্যথা শুরু হলে স্বামীর অনুরোধে বাস থামান চালক। পরে যাত্রীদের সহযোগিতায় পাশের হাসপাতাল থেকে নার্সদের ডেকে আনা হয়।
বাস থামিয়ে নার্স ডেকে আনলেন যাত্রীরা, চলন্ত বাসে নবজাতকের জন্ম
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
ঢাকার আশুলিয়ায় ‘নবীনগর চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আবদুল্লাহপুর’ সড়কের পৃথক স্থানে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ।
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
বহুল প্রতীক্ষিত এই হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানের পথ সুগম হবে।
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
আরও পড়ুন
কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা
কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা
শ্রমিকদের সংকটে ঢাল হয়ে পাশে দাঁড়ায় কালিয়াকৈরের মানুষ: শিমুল বিশ্বাস
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ককটেল বিষ্ফোরণ