ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইয়ের সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুজন হলেন— ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার রিজভী সালমান রহমান (২৯) ও একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আহাদ আলী (৩৫)।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের পোশাক পরে কয়েকজন ব্যক্তি চিংড়িখালী সেতু এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করলে দুজন ধরা পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। আটক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভয়াবহ সংঘর্ষে বাসের নিচে ঢুকে যায় মোটরসাইকেল, মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
মালবাহী ট্রেনে মুখোশধারীদের হামলা-ছিনতাই, বাদ যায়নি পরনের কাপড়ও
বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের অভিযোগে পুলিশ ইউনিট বিলুপ্ত করলেন মামদানি
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮