ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল। ছবি: আরটিভি

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরানকে (২২) আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং চালককে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা এবং উদ্ধার করা মোবাইল ফোনের মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রাইভেটকারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
আরও পড়ুন
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ টাকা
জমি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে বাধা ভাই-বোনের
মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার