ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই রোগীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ এএম
ছবি: সংগৃহীত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের পঞ্চম তলার একটি বারান্দায় আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেডিসিন ভবনের পঞ্চম তলার পেছনের বারান্দায় রাখা ফোম ও বালিশে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ওয়ার্ড। এতে রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ছোটাছুটি।

এ ঘটনায় বরিশাল সদর উপজেলার বারোজ্যৈর হাট এলাকার আবুল হোসেন হাওলাদার এবং পটুয়াখালী সদর উপজেলার আতাউর রহমান নামে দুই রোগীর মৃত্যু হয়েছে বলে তাদের স্বজনদের অভিযোগ। স্বজনদের দাবি, অগ্নিকাণ্ডের সময় অক্সিজেন সরবরাহ ব্যাহত হওয়ায় তাদের মৃত্যু হয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো রোগীর হতাহতের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পুলিশের চাহিদা অনুযায়ী ঘুসের টাকা না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, রিমান্ডে থাকা বাবাকে খাবার দিতে গিয়েছিল ছেলে। এসময় পুলিশ ঘুস না পেয়ে ছেলে আরমান হোসেনকে  (২৫) মেরে বাম পা ভেঙে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ
রডের বদলে বাঁশ দিয়ে চলছে ১০ কোটি টাকার ব্রিজের নির্মাণকাজ
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
রডের বদলে বাঁশ দিয়ে চলছে ১০ কোটি টাকার ব্রিজের নির্মাণকাজ
ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের কাছে ধরা খেলেন জামাতা, অতঃপর...
মানিকগঞ্জ সদরে ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে লাথি মেরে সিদ্দিক আলী (৪৮) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এ
ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের কাছে ধরা খেলেন জামাতা, অতঃপর...
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরা
রাজধানীর ন্যাম ভবনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। 
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরা
সোনারগাঁয় তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ ৪ জন আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ।
সোনারগাঁয় তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ ৪ জন আটক
আরও পড়ুন
পাওনা ছয়শ টাকা চাওয়ায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
আগুনে পুড়ল কচুয়ার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষতি
চট্টগ্রামের নিউ মার্কেটে আগুন
বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন জামাল, ওপর থেকে সিলিন্ডার পড়ে মৃত্যু