ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

আগুনে পুড়ল কচুয়ার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষতি

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলার গাজীর বাজারে আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল।

ক্ষতিগ্রস্ত ব্যাবসাপ্রতিষ্ঠানগুলো হলো- মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক পুড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাজারে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়।

কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বলেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
রাঙামাটির লংগদুতে 'উপজেলা সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম' (FDMS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার সব সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লংগদুতে সার বিতরণ ব্যবস্থাপনা সিস্টেম উদ্বোধন
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুমিল্লার মনোহরগঞ্জে এবারের এইচএসসি পরীক্ষায় নীলকান্ত ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থী অংশ নেয়। এতে ফেল করেছে ২৪৭ জন। ফলাফল প্রকাশিত হওয়ার পর উপজেলা ছাত্রদলের নেতারা ওই প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের ফুলের তোড়া উপহার দিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন।
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক
থোড় আসার অপেক্ষায় ছিলেন কৃষক। কিন্তু সেই অপেক্ষা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সবুজ ধানগাছের পাতাগুলো প্রথমে বিবর্ণ, এরপর আগুনে পোড়া পাতার মতো শুকিয়ে যাচ্ছে। কোথাও জমির একাংশ, কোথাও আবার প্রায় পুরো ক্ষেত আক্রান্ত। চোখের সামনে শুকিয়ে যাচ্ছে আমন ধান। ফসল ঘরে তোলার আগেই লোকসানের আশঙ্কায় দিশেহারা কুড়িগ্রামের কৃষকেরা।
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: এমপি ফজলুল হক মিলন
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর: এমপি ফজলুল হক মিলন
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
আরও পড়ুন
সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
দাদার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তা