ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পুলিশকে ঘুষ না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
আহত আরমান হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় পুলিশের চাহিদা অনুযায়ী ঘুসের টাকা না দেওয়ায় আসামির ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। জানা যায়, রিমান্ডে থাকা বাবাকে খাবার দিতে গিয়েছিল ছেলে। এসময় পুলিশ ঘুস না পেয়ে ছেলে আরমান হোসেনকে (২৫) মেরে বাম পা ভেঙে দেয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। তার দাবি, আরমানকে তিনি আগে থেকে চেনেন না এবং তার কাছে কোনো ঘুস চাননি তিনি।

আহত আরমান হোসেন আড়াইহাজার উপজেলার গহরদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি বলেন, থানায় টাকার জন্য আমাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

আরমান হোসেন জানান, তার বাবা আনোয়ার হোসেন একটি হত্যা মামলার আসামি। প্রায় ১০-১২ দিন আগে তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কোর্টে চালান দেওয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ কারাগার থেকে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আড়াইহাজার থানায় নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিন। ওইদিন দুপুর ২টার দিকে বাবাকে খাবার দিতে আড়াইহাজার থানায় যান আরমান। এ সময় এসআই রুহুল আমিন তার কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ করে আরমান।

আরমান আরও জানান, তার বাবাকে নারায়ণগঞ্জ থেকে আড়াইহাজারে নিয়ে আসতে গাড়ি ভাড়া ও খাবার খাওয়াতে খরচ হয়েছে, এজন্য তার কাছে ২ হাজার টাকা দাবি করেন এসআই রুহুল আমিন। তিনি টাকা দিতে অস্বীকার করায় এসআই রুহুল আমিন তার দুই গালে বেশ কয়েকটি চর মারেন এবং তাকে থানার গেটের সামনে দাঁড়াতে বলেন। এর কিছুক্ষণ পরই কয়েকজন যুবক এসে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তার বাম পা ভেঙে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, এবং সেখান থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আরমানের পরিবার অভিযোগ করেন, একই মামলায় দেলোয়ার আটক হওয়ার পর তার স্বজনদের কাছে বিভিন্নভাবে টাকা দাবি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন দেলোয়ারের স্বজনদের কাছ থেকে তিন দফায় মোট ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে এসআই রুহুল আমিন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আরমানকে আগে থেকে দেখিনি, চিনিও না। কে মারছে বা কারা মারছে, তা থানার সিসিটিভি ফুটেজ দেখলেই জানা যাবে। তিনি আহত হওয়ার পর আমি তাকে দেখেছি। আর তার কাছে টাকা চাওয়ার অভিযোগও মিথ্যা। আমি কোনোভাবেই তার কাছে টাকা চাইনি।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, তার বাবাকে একটি হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছে। আর তাকে মারধর করা হয়েছে থানার বাইরে। কারণ পুরো থানা কম্পাউন্ড সিসি ক্যামেরা রয়েছে। তাকে যদি পুলিশ মারধর করতো তাহলে সিসি ক্যামেরায় সেটা আসতো। তবে গতকাল জাহাঙ্গীর নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী ও সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে গ্রেপ্তারের পর থানায় তার সমর্থক অনেক নারী-পুরুষ জড়ো হয়েছিল। তারা মিছিল করতে পারে এমন আশঙ্কায় সরকারি দল সমর্থক নেতাকর্মীরা থানায় ভিড় করেছিল। সেখানে কিছু ঘটেছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না। তবে আহত যুবক থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে সাড়ে তিন বছর বয়সী এক কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে মূল অভিযুক্ত আসমা আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিছক বিরক্তিতেই হত্যা করা হয় ৩ বছরের হালিমাকে!
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ীতে ৯০ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে সরকার ও দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
সাতক্ষীরার শ্যামনগরে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দুই শিক্ষার্থী ও তাদের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার আইনে মামলা করেছেন ওই শিশুর নানি।
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
ঝালকাঠির রাজাপুরে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড
আরও পড়ুন
মসজিদে মিলল থানা থেকে লুট হওয়া পিস্তল-গুলি, ঘটনা কী