ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:২২ এএম

পবিত্র ঈদুল ফিতর ও ২৬ মার্চ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানা ১০ দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এ বন্দরে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার নিয়মিত সময়ের মতোই স্বাভাবিক থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধের কোনো প্রভাব যাত্রী পারাপারে পড়বে না। ঈদ উপলক্ষে যেসব যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করবেন, তাদের জন্য ইমিগ্রেশন সেবা সার্বক্ষণিক চালু থাকবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির হামজা জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও নির্ধারিত ছুটি ব্যতীত কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলমান থাকবে। ২৮ মার্চ বন্দর পুনরায় সচল হলে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও তার এক ঘনিষ্ঠ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় স্বামী মো. পারভেজ ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও পাঠালেন পারভেজ, ‘ফায়দা লুটলেন’ প্রবাসী বন্ধু
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থী মাইশা মুশফিরাত।
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে তার এই সাফল্যে আনন্দিত কলির পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী।
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
হবিগঞ্জের বিভিন্ন বসতবাড়ি ও আঙিনা থেকে ১৩৭টি বিষধর সাপ ও পাঁচটি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে রয়েছে ৭০টি পদ্ম গোখরা ও ৬০টি খৈয়া গোখরা। এছাড়া সাতটি দাঁড়াশ সাপও উদ্ধার করা হয়েছে।
হবিগঞ্জে বসতবাড়ি থেকে ১৩৭ বিষধর সাপ উদ্ধার
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে, তারা কেউ শ্রমিক নয়, এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
মজুরি কমিশন গঠনের পর যারা আন্দোলন করছে তারা কেউ শ্রমিক নয়: ঢাকা রেঞ্জের ডিআইজি
আরও পড়ুন
টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দুর্গাপূজার ছুটিতেও সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি
টানা ৮ দিন বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি