হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৯:০০ পিএম


হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের ছুটিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী কাজ করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চিকিৎসাসেবার বাস্তব চিত্র দেখতে আকস্মিকভাবে ভিডিও কলের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম পরিদর্শন করেছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় ছুটির মধ্যেও দায়িত্ব পালনকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে ইনডোর পর্যন্ত প্রতিটি বিভাগের খোঁজখবর নেন। ভিডিও কলের মাধ্যমে তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তবে ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং এ বিষয়ে দ্রুত খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের ত্যাগের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, আপনারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠার কথা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তিনি চিকিৎসকদের মনোবল বাড়াতে আরও আন্তরিকভাবে সেবা প্রদানের আহ্বান জানান।

তৃণমূলের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার কাজ চলমান রয়েছে। সরকার একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

ভিডিও কল শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগীদের সেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission