ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম
মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি: আরটিভি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নদীতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. আলমগীর হোসেন (৪৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ নভেম্বর সকালে নদী সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হন আলমগীর হোসেন। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ২৬ ও ২৭ নভেম্বর টানা দুই দিন নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে আজ শনিবার সকালে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভেসে ওঠার খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এর আগে, গত ২৬ নভেম্বর মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হন। সংঘর্ষের সময় নদীতে নিখোঁজ হওয়া আলমগীর হোসেনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
নারায়ণগঞ্জের বন্দরে একটি গ্যারেজের মেঝে খুঁড়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ দুই লক্ষ তিয়াত্তর হাজার সাতশত টাকা উদ্ধার এবং দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম।
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহ আন্দোলন বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
আরও পড়ুন
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ, অতঃপর...
মুন্সীগঞ্জে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই