ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষের জেরে কলেজছাত্র নিহত, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম
সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত

কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাঈম ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাঈম ইসলাম ওই গ্রামের বাসিন্দা ওসমান গনির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রামদেবপুর কবরস্থানের জমি নিয়ে আড়াই মাস ধরে সওদাগার গ্রুপের সঙ্গে মণ্ডল ও সিদকার গ্রুপের বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। গত ঈদেও দুই গ্রুপ আলাদাভাবে ঈদের নামাজও আদায় করে।

আরও পড়ুন

তবে ঘটনার একদিন আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাদের মধ্যে পুনরায় ঝগড়া ও হামলার ঘটনা ঘটে। এর জেরে বুধবার সকালেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ৬ জন আহত হন। পরে নাঈমসহ দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, কবরস্থানের জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
রোববার (২২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার ৮নং ওয়ার্ডে কায়দা গ্রামে এ ঘটনা ঘটে। 
রাইস কুকারের সুইচ দিতেই ‘জীবনে অন্ধকার’ নেমে এলো ফজিলার 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
পদ্মা-যমুনায় ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়েছে। 
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদকে আটক করেছে পুলিশ। 
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
বঙ্গোপসাগরের কোলঘেঁষে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব।
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
আরও পড়ুন
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কনস্টেবলের, দৌড়ে বাঁচলেন এএসআই
কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূত দম্পতিকে গুলি করে হত্যা
ভেজাল মদ পান করে ভারতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৮০
ভালুকায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এনজিওকর্মী নিহত