ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার, ভেতরে ছিল ৪ বন্ধু

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে একের পর এক ভয়ংকর দুর্ঘটনার খবর ভেসে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনার ঘটনাও ঘটেছে একাধিক। এরকমই আরেকটি দুর্ঘটনা এবার ঘটে গেল দেশের দক্ষিণের জেলা খুলনায়।

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। তবে, অলৌকিকভাবে এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন প্রাইভেটকারটিতে থাকা চার বন্ধু। তারা সবাই খুলনা নগরীর শিরোমনি এলাকার বাসিন্দা। মশিয়ালি এলাকায় একটি ক্রিকেট ম্যাচ শেষে বাড়িতে ফিরছিলেন তারা।

রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে নগরীর আফিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকার নিয়ে আফিলগেট এলাকায় একটি অরক্ষিত (অবৈধ) রেলক্রসিং পার হচ্ছিল চার বন্ধু। তাদের গাড়িটি যখনই রেললাইনের ওপর ওঠে, তখনই ঢাকা থেকে খুলনার দিকে দ্রুত বেগে ধেয়ে চলা ‘সুন্দরবন এক্সপ্রেস’ সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ছিটকে দূরে গিয়ে মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন

এতে আহত হন গাড়িটিতে থাকা চার বন্ধু। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

তিনি বলেন, ‘অরক্ষিত একটি ছোট রেলক্রসিং পার হওয়ার সময় ‘সুন্দরবন এক্সপ্রেসের’ সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান জীবিকা ও ঐতিহ্যবাহী পেশা জুম চাষ। বান্দরবানের সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে এখন সোনালি রঙের পাকা জুমধান। চারদিকে ছড়াচ্ছে জুমধানের মৌ মৌ গন্ধ। পাহাড়ে চলছে জুমধান কাটার ধুম। তবে যেসব পাহাড়ে একসময় জুম চাষ হতো, এখন সেসব পাহাড়ের বেশির ভাগেই চাষ হচ্ছে মাল্টা, ড্রাগন, কপি, আনারস, কমলাসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফল। ফলে জুমধানের পরিবর্তে দীর্ঘস্থায়ী ও লাভজনক ফসল হিসেবে মিশ্র ফল চাষের প্রতি আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। এতে পাহাড়ি অঞ্চলের কৃষি অর্থনীতিতেও পরিবর্তন আসছে।
বান্দরবানে কমছে জুমের আবাদ, বাড়ছে মিশ্র ফলের চাষ
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যার পর তার মরদেহ উদ্ধারের সাত দিন পর ঘটনাস্থলে আবারও তল্লাশি চালিয়েছে পুলিশ।
ধর্ষণের পর শিশু হত্যা: কলির পায়ের খোঁজে ৭ দিন পর ঘটনাস্থলে পুলিশ
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে মো. নবীর হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছে তার দুই ছেলে শুভ (১৭) ও মো. আপন (১৪)।
সোনারগাঁয় জমি নিয়ে বিরোধে বাবা ও দুই ছেলেকে পিটিয়ে জখম
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন প্রশাসকের উদ্যোগে পরিচালিত অভিযানে অংশ নিয়েছে যুব নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন।
হিজলায় ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের অভিযান
আরও পড়ুন
রেললাইনে হাঁটার সময় হঠাৎ চলে আসে ট্রেন, অতঃপর...
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পাকিস্তানি জামায়াতের ট্রেনমার্চ
১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রাবিরতি দেবে দুই ট্রেন