অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৬:৪৮ পিএম


অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪০ হাজার টাকা জরিমানা
ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের সিডিএ আবাসিক মসজিদ এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনা ঘটেছে।  

বিজ্ঞাপন

এরই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায়  পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সান গ্যাস ও ম্যাপস এলপিজি ডিলারের প্রতিনিধিরা দুটি মিনি ট্রাকে করে গ্যাস সিলিন্ডার এনে স্থানীয় দোকানদারদের কাছে সরবরাহ করছিল। এ সময় তারা সরকারিভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করে ১৬০০ টাকার সিলিন্ডার ২০০০ টাকায় বিক্রি করছিল।

এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

আরটিভি/এমআই

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission