নওগাঁয় নারী সেজে তেল নিতে এসে ধরা খেলেন যুবক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৩:১১ পিএম


নওগাঁয় নারী সেজে তেল নিতে এসে ধরা খেলেন যুবক
বোরখা পরে ফিলিং স্টেশনে তেল নিতে আসা যুবক

নওগাঁয় নারী সেজে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে ধরা খেলেন যুবক। বুধবার (১ এপ্রিল) রাতে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মামুন ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, গতকাল রাতে পাম্পে গ্রাহকদের অনেক চাপ ছিল। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন মালিকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছিল।

আরও পড়ুন

অভি জানান, হঠাৎ বোরখা পরে এক যুবক তেল নিতে আসে পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্পের কর্মীরা সে যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়। 

বিজ্ঞাপন

অভি আরও জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ ড্রাইভারদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিন এই কাজ করেছেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission