নোয়াখালীতে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ১১:১২ পিএম


নোয়াখালীতে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার সময় উপজেলার চরজব্বার-চেয়ারম্যান ঘাট সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন নূরানী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ফিলিং স্টেশনের ম্যানেজার মো. ফারুক হোসেন বলেন, সকাল ৯টা থেকে নিয়মিত তেল সরবরাহ করা হলেও বিকেল সাড়ে ৪টার সময় তেল শেষ হয়ে যায়। তখনো লাইনে বেশ কিছু মোটরসাইকেল দাঁড়িয়ে ছিল। তেল শেষ হয়ে গেছে বলায় মোটরসাইকেল চালকেরা অতর্কিতে হামলা চালান। তারা হামলা চালিয়ে ফিলিং স্টেশনের অফিস কক্ষ ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission