ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলার তেল চুক্তি নিয়ে তদন্তের মুখে জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।  ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার লাভজনক তেল বিক্রির চুক্তি পেতে প্রভাব খাটিয়েছিলেন কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সিনেটের একটি কমিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। সিনেটের ডেমোক্র্যাট সদস্য ম্যাগি হাসান এ বিষয়ে ভ্যান্সের দপ্তরের কাছে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছেন। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ভ্যান্স বা তার কর্মীদের সঙ্গে তেল বাণিজ্য প্রতিষ্ঠান ভিটলের ব্যবসায়ী জন অ্যাডিসনের যোগাযোগসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে মন্টানার একটি অভিজাত অবকাশকেন্দ্রে ভ্যান্সের সঙ্গে অ্যাডিসনের বৈঠক হয়েছিল। সেখানে ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে কত দ্রুত তা বিক্রি করা সম্ভব, তা নিয়ে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ভ্যান্স ও অ্যাডিসন দুজনই এমন বৈঠকের কথা অস্বীকার করেছেন।

সিনেটর ম্যাগি হাসান তার চিঠিতে বলেন, ভ্যান্সের দপ্তর ও অ্যাডিসনের অস্বীকৃতি সত্ত্বেও উড়োজাহাজ চলাচলের নথিতে বৈঠকের দিন মন্টানার একই বিমানবন্দরে তাদের ব্যবহৃত উড়োজাহাজের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

অভিযোগের জবাবে ভ্যান্সের মুখপাত্র লুক শ্রোডার বলেন, বিমানবন্দরে এমন কোনো বৈঠক হয়নি।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানের পর যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ভিটলের ব্যবসায়ী অ্যাডিসনকে ফোন করেন। পরে ভিটল ও তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ট্রাফিগুরা ভেনেজুয়েলার তেল বিক্রির বিশেষ অনুমতি পায়। প্রতিষ্ঠান দুটি এ ব্যবসা থেকে শত শত কোটি ডলার আয় করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অ্যাডিসন ২০২২ সালে ভ্যান্সের সিনেট নির্বাচনী প্রচারে সহায়তার জন্য ৩ লাখ ডলার অনুদান দিয়েছিলেন। পরে ২০২৪ সালে তিনি ও তার স্ত্রী ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে ৭০ লাখ ডলার অনুদান দেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
যুক্তরাষ্ট্রে বয়স্ক নাগরিকদের চিকিৎসা ব্যয় কমাতে আরও ১৩টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি মেডিকেয়ার।
১৩ ওষুধের দাম কমছে, সাশ্রয় হবে ৯২০ কোটি ডলার
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০২২ সালে বাফেলোর একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় ১০ কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে দায়ী করা যাবে না বলে রায় দিয়েছেন অঙ্গরাজ্যটির সর্বোচ্চ আদালত।
বাফেলোতে ১০ কৃষ্ণাঙ্গ হত্যায় দায়ী নয় সামাজিক যোগাযোগমাধ্যম
ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে এনভিডিয়ার সিইও পদে বহাল জেনসেন হুয়াং
ব্যক্তিগত কেলেঙ্কারি ও এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে পদত্যাগ করার মাত্র এক সপ্তাহ পরই জেনসেন হুয়াংকে ফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ফিরিয়ে এনেছে এনভিডিয়া।
ট্রাম্প ও ইলন মাস্কের সমর্থনে এনভিডিয়ার সিইও পদে বহাল জেনসেন হুয়াং
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
যুক্তরাষ্ট্রে এবারের ব্ল্যাক ফ্রাইডেতে প্রায় ১২ কোটি ৬০ লাখ মানুষ কেনাকাটার পরিকল্পনা করছেন। থ্যাংকসগিভিং থেকে সাইবার মানডে পর্যন্ত পাঁচ দিনে কেনাকাটায় অংশ নিতে পারেন প্রায় ১৮ কোটি ২৭ লাখ মানুষ। দেশটির খুচরা বিক্রেতাদের সংগঠন ন্যাশনাল রিটেইল ফেডারেশনের (এনআরএফ) নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে।
আসছে ব্ল্যাক ফ্রাইডে, কত কোটি ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা!
রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে তদন্তের সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের লোককথায় বহু বছর ধরে আলোচিত রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে কয়েক দশক আগের তিনটি সরকারি নথি প্রকাশ করেছে দেশটির বন বিভাগ।
রহস্যময় প্রাণী ‘বিগফুট’ নিয়ে তদন্তের সরকারি নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এফবিআইয়ের অপরাধ তথ্যভান্ডার হ্যাক, শুরু তদন্ত
শিশু নুহা হত্যা: ময়নাতদন্তে বেরিয়ে এলো রহস্য, ৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
অটোরিকশাচালক জাহিদ হত্যার পুনঃতদন্তের দাবি
প্রমোদতরীতে নারীকে হত্যা, মাঝসমুদ্রে ঘুরে বন্দরে ফিরল জাহাজ