ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্রাহকের কোটি টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের দায়ে মো. বেলায়েত হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি রূপালী ব্যাংক পিএলসি’র সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় দেন।

আরও পড়ুন

দণ্ডিত বেলায়েত হোসেন সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।

এদিকে, রায়ের ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত উক্ত শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন উপায়ে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৬ সালের ৪মে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদক ২০২৩ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার শুনানি শেষে আদালত দণ্ডবিধির ৪০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনে আরও ৫ বছরের কারাদণ্ড দেন। যা মিলিয়ে মোট ১৫ বছর সশ্রম কারাদণ্ড। পাশাপাশি আত্মসাৎ করা ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করা হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. জহির উদ্দিন জানান, ৫৬ জন গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিনটি ধারায় মোট ১৫ বছরের সাজা দিয়েছেন। পলাতক থাকায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
খুলনার দাকোপ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন শেখকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 
আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন গ্রেপ্তার
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। এছাড়া দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
তিন গ্রামে এক ‘পাগলা’ কুকুরের তোলপাড়, পিটিয়ে মারল জনতা
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাবনার ঈশ্বরদীতে একটি রিভলভার ও ৪০০ পিস ইয়াবা ট‍্যাবলেটসহ নাজমুল তানজিরুল ইসলাম (৩০) ও মো. সজিব (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঈশ্বরদীতে অস্ত্র ও মাদকসহ দুই যুবক আটক
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
লবণাক্ততা, সুপেয় পানির সংকট, দুর্বল বেড়িবাঁধ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ বছরের পর বছর এসব সংকট মোকাবিলা করে আসছেন উপকূলীয় খুলনার পাইকগাছার মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও এলাকার টেকসই উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক প্রতিনিধিরা।
পাইকগাছার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের দাবি
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের কচুয়ায় আল্লামা শহীদ ফারুকী (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে মেধাবৃত্তি ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা