ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

কেরোসিন ঢেলে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
গ্রামীণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার ধানিসাফা ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখা সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের প্রধান ফটকের সামনে দেয়ালের পাশে এবং দেয়ালের ওপর দিয়ে ভেতরের দিকে কেরোসিন ঢেলে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়। দেয়ালের পাশে আগুন জ্বলতে দেখে পাশের একটি অফিসের নৈশপ্রহরী ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল খালেককে খবর দেন। পরে তিনি আগুন নেভাতে সক্ষম হন।

গ্রামীণ ব্যাংক ধানিসাফা ইউনিয়ন শাখার ব্যবস্থাপক জসিম জমাদ্দার বলেন, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আগুন দেওয়ার চেষ্টা করে। নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ সময় গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক নিরাপত্তা জোরদার করার বিষয়ে আশ্বস্ত করেছেন। ঘটনাটি তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
নারায়ণগঞ্জের বন্দরে একটি গ্যারেজের মেঝে খুঁড়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ দুই লক্ষ তিয়াত্তর হাজার সাতশত টাকা উদ্ধার এবং দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম।
গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
আরও পড়ুন
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
পিরোজপুরে পার্কিং করে রাখা বাসে আগুন
ঢাকায় বাসে আগুন
ঢাকা আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা বাসে আগুন