ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যারেজের মেঝেতে সুড়ঙ্গ খুঁড়ে যা যা পাওয়া গেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের বন্দরে একটি গ্যারেজের মেঝে খুঁড়ে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ দুই লক্ষ তিয়াত্তর হাজার সাতশত টাকা উদ্ধার এবং দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১ এর একটি টিম।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে (২৮ নভেম্বর) বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় গ্রেপ্তারকৃতদের মালিকানাধীন একটি গ্যারেজের মেঝেতে সুরঙ্গসদৃশ তৈরী করা গর্ত থেকে মাদক ও টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল করিম ও তার ছেলে মো. মাসুম। তারা বন্দর মুছাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের জগীপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে এসআরবি-১১ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২৭ নভেম্বর রাত ০০.১৫ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালায়।

মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কক্ষের মেঝের নিচে কৌশলে একটি গোপন চেম্বার বা সুড়ঙ্গসদৃশ গর্ত তৈরি করে সেখানে বোতলজাত মাদক মজুত রেখেছিল। আভিযানিক দল তল্লাশিকালে মেঝের ওই গোপন আস্তানাটি শনাক্ত করে এবং এই গোপন গর্ত থেকে ৯৯ বোতল স্কাফ ও মাদক বিক্রির নগদ ২,৭৩,৭০০ টাকা উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল করিম (৬০), মৃত হাজী বাহার আলীর ছেলে এবং মোঃ মাসুম (৩২), আব্দুল করিমের ছেলে।

আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর এলাকায় মেঘনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 
মুন্সীগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
ভোলার লালমোহনে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির পার্টি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 
লালমোহনে রাতের আঁধারে বিএনপি অফিসে আগুন
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের। এই সুদীর্ঘ সময়ের নানামুখী ইতিহাস, ঐতিহ্য আর সাংস্কৃতিক পরিচয়ের উপকরণ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। এই লক্ষ্যে জেলা পরিষদ ভবনে একটি জাদুঘর স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।
বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগে ঢাকা-উত্তরাঞ্চল যাত্রায় বাঁচবে আড়াই ঘণ্টা
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। টানা কয়েক সপ্তাহ আন্দোলন বিক্ষোভের পর মজুরি বোর্ডের নতুন বেতন ঘোষণা নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
নতুন বেতন ঘোষণার পর কাজে ফিরলেন গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা
আরও পড়ুন
রাতের আঁধারে ভেকু দিয়ে বাড়ি ভাঙচুর, চার কক্ষের ঘর নির্মাণ করে দেবে নাসিক
স্বাভাবিক আছে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের পরিবেশ, কর্মস্থলে যোগ দিয়েছেন শ্রমিকরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে ৬ মাসের শিশুর মৃত্যু