ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পাইকগাছা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পিএম
অভিযানে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনা : ছবি আরটিভি

খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রায় ৫০ বছর আগে উপজেলার পাউবো অফিসের পশ্চিম পাশে জায়গা দখল করে প্রায় ৪০টি পরিবার বসতি স্থাপন করেন। এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে পাউবো কতৃপক্ষ উচ্ছেদের আবেদন করেন। জেলা প্রশাসকের লিখিত আদেশ মোতাবেক বসতিদের জায়গা ছেড়ে যাওয়ার জন্য কয়েবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয়রা ওই নোটিশগুলো আমলে না নেওয়ায় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

আরও পড়ুন



অভিযান চালান জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিস ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মো. ফজলে রাব্বী।

এ সময় উপস্থিত ছিলেন পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, এসও মোতালেব হোসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এদিকে জমির মালিক দাবিদার তারক চন্দ্র সানা জমির সকল কাগজ পত্র দেখিয়ে বলেন, এ আমাদের পৈত্রিক সম্পত্তি। এমন দাবি করে প্রমাণস্বরূপ সকল রেকর্ড, নামপত্তন ও সর্বশেষ খাজনার দাখিলা উপস্থিত সাংবাদিকদের দেখান। এছাড়া এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় প্রশাসন উচ্ছেদ অভিযান চালান।

আরডিসি আসাদুজ্জামান আরিফ বলেন, পানি উন্নয়ন বোর্ডের জায়গাটিতে অবৈধ বসতি উচ্ছেদের জন্য আদেশ পেয়েছি। তাই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়ে আসছি যাতে কোন সমস্যার সৃষ্টি না হয়।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
কয়েকদিনের মধ্যে প্লাবিত হতে পারে দেশের ১৪ জেলা
সরকারি খাস জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
আকস্মিক বন্যার আভাস পানি উন্নয়ন বোর্ডের