টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় স্বপন শিকদার (২৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন শিকদার উপজেলার এলেঙ্গা পৌরসভার মুশুন্দিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপন শিকদারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএম




