ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন, লাখ টাকা জরিমানা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৫ পিএম
অবৈধভাবে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান : ছবি আরটিভি

খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর খালপাড় চেংগাইন এলাকায় এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও র‌্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে মেয়াজ ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। অভিযানে র‌্যাব-১১ এর বিভিন্ন সদস্য ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

র‌্যাব-১১ এর সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেংগাইন এলাকায় মেয়াজ ফুড প্রডাক্টস প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল। অভিযান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ২শ লিটার অবৈধ ভোজ্যতেল বিভিন্ন আকারের গ্যালনে বোতলজাত করা অবস্থায় ছিল। এ সময় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহিন ভূঁইয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, অনুমোদন ছাড়া অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুত এবং ভেজাল পণ্য যারা উৎপাদন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে মাছ ধরার ট্রলার বিকল হয়ে পাঁচদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ২ বছর বয়সী ভাতিজিকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির আপন চাচা নীরব হোসেনকে (১৭) হেফাজতে নিয়েছে পুলিশ। 
গোসলের সময় ব্যথায় কেঁদে ওঠে ২ বছরের শিশু, কারণ জানতেই হতভম্ব স্বজনরা
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে ব্যক্তিগত অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
কুমিল্লার দেবিদ্বারে বিবাহবহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়ে হাসপাতালে এক নবজাতক জন্ম দেওয়ার পর তাকে প্রেমিকের (নবজাতকের বাবা) হাতে তুলে দিয়ে এক তরূনী উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে নবজাতকের বাবা পরিচয় দেওয়া মো. মমিনকে (২৪) হেফাজতে নিয়েছে পুলিশ।
বিয়ের আগেই গর্ভধারণ, নবজাতককে প্রেমিকের হাতে দিয়ে উধাও মা
আরও পড়ুন
আগামী ছয় মাসের মধ্যে কাঁচপুরে টার্মিনালের কাজ শেষ হবে: প্রতিমন্ত্রী