
উত্তরাঞ্চলের বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মতিহারের ৭৫৩ একরের সবুজ চত্বরে এর অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ১২টি অনুষদের অধীনে রয়েছে মোট ৫৯টি বিভাগ। এছাড়াও রয়েছে দুইটি ইনস্টিটিউট।
প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নামক যুদ্ধে চার লাখের বেশি ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন। ভর্তি হওয়ার সুযোগ পায় মাত্র কয়েক হাজার শিক্ষার্থী।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের সময় বিকেল ৩টা থেকে ৪টা নির্ধারণ করা হয়েছে।
এ বছরের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করলে তা আর পরিবর্তন করা যাবে না।
বিশ্ববিদ্যালটির কোন বিভাগে কতটি আসন রয়েছে তা অনেকেরই অজানা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে কত আসন সংখ্যা রয়েছে তা তুলে ধরা হলো।
কলা অনুষদ
এই অনুষদের ১২টি বিভাগের অধীনে রয়েছে মোট ৯২১টি আসন। এ বছর দর্শন বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। বিভাগভিত্তিক আসন সংখ্যা দেওয়া হলো— দর্শন- ১০০, ইতিহাস- ১০০, ইংরেজি- ৯০, বাংলা- ৮০, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১০০, আরবি- ১১০, ইসলামিক স্টাডিজ- ১১০, নাট্যকলা- ২০, সংগীত- ৩০, ফারসি ভাষা ও সাহিত্য- ৬৫, সংস্কৃত- ৫৬ এবং উর্দু বিভাগে ৬০টি আসন রয়েছে।
সামাজিক বিজ্ঞান অনুষদ
এই অনুষদের ১০টি বিভাগের অধীনে রয়েছে মোট ৬২০টি আসন। এ বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১০টি ও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে ৬টি আসন কমানো হয়েছে। অর্থনীতি- ৮০, রাষ্ট্রবিজ্ঞান- ৮০, সমাজকর্ম- ৭০, সমাজবিজ্ঞান- ৮০, গণযোগাযোগ ও সাংবাদিকতা- ৪০, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট- ৬০, লোক প্রশাসন- ৫০, নৃবিজ্ঞান- ৫০, ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ- ৭০ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪০টি আসন রয়েছে।
আইন অনুষদ
এই অনুষদের দুইটি বিভাগের অধীনে রয়েছে ১৬০টি আসন। এর মধ্যে আইন বিভাগে আসন রয়েছে ১১০ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগে ৫০টি আসন রয়েছে।
বিজ্ঞান অনুষদ
অনুষদটির নয় বিভাগের অধীনে রয়েছে ৬২৫টি আসন। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ৫টি আসন কমানো হয়েছে। অন্যদিকে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। গণিত- ১০০, পদার্থবিজ্ঞান- ৭০, রসায়ন- ১০০, পরিসংখ্যান- ৮০, প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান- ৫০, ফার্মেসি- ৫০, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট- ৬০, ফলিত গণিত- ৭৫ এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৪০টি আসন রয়েছে।
জীববিজ্ঞান অনুষদ
ছয় বিভাগের অধীনে আসন রয়েছে ২৯৫টি আসন। এ বছর মনোবিজ্ঞান বিভাগে ১০টি আসন কমানো হয়েছে। এর মধ্যে মনোবিজ্ঞান- ৫০, উদ্ভিদবিজ্ঞান- ৭০, প্রাণিবিদ্যা- ৮০, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি- ৩০, চিকিৎসা মনোবিজ্ঞান- ৩৫ ও মাইক্রোবায়োলজি বিভাগে ৩০টি আসন রয়েছে।
চারুকলা অনুষদ
এ অনুষদের তিন বিভাগের অধীনে রয়েছে ১২৫টি আসন। এ বছর গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র- ৪৫, মৃৎশিল্প ও ভাস্কর্য- ৩০ এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগে ৫০টি আসন রয়েছে।
বিজনেস স্টাডিজ অনুষদ
অনুষদটির ছয় বিভাগের অধীনে রয়েছে ৫০০টি আসন। এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি আসন কমানো হয়েছে।
এর মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা- ১১০, ম্যানেজমেন্ট স্টাডিজ- ৮০, মার্কেটিং- ৯০, ফাইন্যান্স- ৯০, ব্যাংকিং ও ইনস্যুরেন্স- ৮০ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫০টি আসন রয়েছে।
প্রকৌশল অনুষদ
এ অনুষদের পাঁচ বিভাগে রয়েছে ২৫৬টি আসন। এ বছর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫টি আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল- ৭০, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ৪৬, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৫০ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসন রয়েছে।
কৃষি অনুষদ
এ অনুষদের দুই বিভাগের অধীনে রয়েছে ১২০টি আসন। এর মধ্যে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ৬০টি ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬০টি আসন রয়েছে।
ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদ
এই অনুষদের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগে রয়েছে ৫৫টি আসন। এ বছর ৫টি আসন বাড়ানো হয়েছে।
ভূ-বিজ্ঞান অনুষদ
অনুষদটির দুই বিভাগে রয়েছে ১৩৫টি আসন। এর মধ্যে ভূগোল ও পরিবেশবিদ্যা- ৭৫ এবং ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ৬০টি আসন রয়েছে।
ফিশারিজ অনুষদ
এই অনুষদের ফিশারিজ বিভাগের অধীনে রয়েছে ৫০টি আসন।
ইনস্টিটিউট
রাবিতে রয়েছে দুটি ইনস্টিটিউট। এই দুই অনুষদে রয়েছে ৯৪টি আসন। ইনস্টিটিউড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৪৪টি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড (আইইআর) ৫০টি আসন রয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১২টি অনুষদের ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিডটে আসন রয়েছে ৩ হাজার ৯৫৬টি (কোটা বাদে)। এ বছর বিভিন্ন বিভাগে ৪১টি আসন কমানো হয়েছে।
এছাড়াও বিশেষ কোটায় আসন রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬১টি, শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রতি বিভাগ/ইন্সটিটিউটে আসন সংখ্যার ২ শতাংশ, মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং খেলোয়াড় কোটায় (জাতীয় পর্যায়ে অভিজ্ঞতা সম্পন্ন) প্রতি বিভাগ/ ইনস্টিটিউটে আসন সংখ্যার ১ শতাংশ ভর্তি হতে পারবে।
আরটিভি/এমএম




