ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে অটো রাখার জেরে ব্যবসায়ীর আঘাতে আবদুল লতিফ (৬৬) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার দক্ষিণ পোড়াগাও এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাড়িতে বসবাস করতেন।

আটককৃত জসিম মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আদা বাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বরপা এলাকায় গাড়ির টায়ার মেরামতকারী একটি দোকানের সামনে অটোরিকশা রেখে প্রস্রাব করতে যান চালক আব্দুল লতিফ। ফিরে আসলেই সামনে গাড়ি রাখা নিয়ে দোকান মালিক জসিমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানি জসিম উত্তেজিত হয়ে তাকে কিলঘুষি মারতে শুরু করে। এতে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল লতিফ। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লতিফের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা দোকানদার জসিমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে দ্বন্দ্বে এক ব্যবসায়ী মারধর করে। এতে অটোচালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আটক জসিমকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩১ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ, ভেঙে গেল সফল হওয়ার স্বপ্ন
নিজেদের জমানো টাকা ও ঋণ করে পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন একই গ্রামের চার বন্ধু। কিন্তু এক রাতেই তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাছ চাষের পুকুরে  বিষ প্রয়োগ করে প্রায় দশ লাখ টাকার  মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  
চার বন্ধুর স্বপ্নের খামারে বিষ, ভেঙে গেল সফল হওয়ার স্বপ্ন
বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা 
রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা 
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সাথে  লিয়াজোঁ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত’
মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই: প্রাণিসম্পদ সচিব
দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন। 
মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই: প্রাণিসম্পদ সচিব
আরও পড়ুন
রামপুরা ব্রিজের ওপর গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ১০
রংপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪