ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি ও শিক্ষার্থীদের সংবর্ধনা 

স্টাফ রিপোর্টার (রাজশাহী) আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: আরটিভি

রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব, শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা ও দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে নগরীর জেলা শিল্প একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র শিশু থিয়েটার রাজশাহীর প্রতিষ্ঠাতা সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জী।

অনুষ্ঠানে শ্রদ্ধাস্পদ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আলমগীর পিএইচডি, বাংলা বিভাগের প্রফেসর শহীদ ইকবাল, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, নিউ গভঃ ডিগ্রী কলেজ অধ্যক্ষ শিখা রানী সরকার, আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান।

অনুষ্ঠানে আরও স্নেহাস্পদ অতিথি ছিলেন আরডিএ’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপর্টমেন্ট অব পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স’র প্রফেসর ড. জে এ এম সকিল উর রহমান, ডুয়েট অধ্যাপক প্রফেসর নাসিম আখতার, বিশিষ্ট সমাজসেবক খন্দকার আউলিয়া রাজিব ওয়াহীদ সোহেল।

সংহিতা রায় ও অংকনা সেনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র শিশু থিয়েটারের সাধারণ সম্পাদক ইকবাল আলী। বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জীর শিক্ষক নিমাই চন্দ্র সরকার, অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আমির সাদাত, নওগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান। কোরআন থেকে আয়াত পাঠ করেন আখতারুজ্জামান ও গীতা পাঠ করেন তাপস চক্রবর্তী। অতিথিবৃন্দ কবি, সাহিত্যিক, নাট্যকার দ্বিজেন্দ্রনাথ ব্যনার্জী রচিত বিশ্বকবি: বিশ্বের বিস্ময় এবং বাংলাভাষা ও ব্যাকারণের মেলবন্ধন গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জির দুটি গ্রন্থের উপরে আলোচকবৃন্দরা তার লেখনীর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে ভূয়ষি প্রশংসা করেন। পরে দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জি তার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করে একটি অভিনন্দন পত্র পাঠ ও প্রদান করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে ৮২ মিলিমিটারের একটি পরিত্যক্ত মর্টারশেল পাওয়া গেছে।
মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের মর্টারশেল
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
সকাল থেকে বৃষ্টি। কখনও মুষলধারে, আবার কখনও বা ঝিরিঝিরি। থেমে থেমে হওয়া এই বৃষ্টিতে অনেকের কাজ বন্ধ। কিন্তু সংসার তো আর থেমে থাকে না। প্রতিদিনের খাবার, সন্তানের লেখাপড়ার খরচ, ঋণের কিস্তি—সবই জোগাতে হয়। তাই বৃষ্টি উপেক্ষা করেই জীবিকার সন্ধানে বের হয়েছেন মঠবাড়িয়ার নিম্ন আয়ের মানুষ।
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অস্ত্র, দড়ি ও পিকআপসহ নওগাঁয় ৩ ডাকাত গ্রেপ্তার
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপির ধাওয়ায় ‘লেজ গুটিয়ে’ পালাল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
আরও পড়ুন
ধাওয়া খেয়ে বিএনপি নেতার শ্বশুরবাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা, অতঃপর...
জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী